• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম
নতুন দায়িত্বে মেঘনার কৃতি সন্তান অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া (এমপি) Half-Life: Alyx no VR mod Keys Updated Torrent Download 2026 Resident Evil 2026 Pre-DVDRip 4KUHD Clean Audio UHD Torr𝐞nt বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহিলা মেম্বার প্রার্থী জাহানারা বেগম পান্না’র শুভেচ্ছা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেঘনা উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মো. হাবিবুর রহমানের শুভেচ্ছা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেঘনা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদা আক্তার রুমা এর শুভেচ্ছা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেঘনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ সোলায়মান হোসেনের শুভেচ্ছা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মেঘনা উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ স্বপন মিয়া বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতা মাহাদী হাসান মিঠুন বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বড়কান্দা ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ শাহ জালাল

মেঘনায় ড. খন্দকার মোশাররফ হোসেনের ধানের শীষের শেষ জনসভা, মানুষের ঢলে গণজোয়ার

মোঃ নাজিম উদ্দিন, নিজস্ব প্রতিবেদকঃ- / ৫৪৬ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

মোঃ নাজিম উদ্দিন, নিজস্ব প্রতিবেদকঃ- কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী, পিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক সফল মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের নির্বাচনী শেষ জনসভা গণজোয়ারে পরিণত হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকালে মেঘনা উপজেলার মানিকারচর লাল মিয়া লতিফ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। সকাল থেকেই মেঘনার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে ধানের শীষ প্রতীকের সমর্থনে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে জনসভায় অংশগ্রহণ করেন। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি উপস্থিত সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় মাঠজুড়ে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। তিনি হাত নেড়ে জনতার শুভেচ্ছা গ্রহণ করেন।

জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড.খন্দকার মারুফ হোসেন।

মেঘনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি রমিজ উদ্দিন লন্ডনীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এম এম মিজানুর রহমান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আখতারুজ্জামান সরকার, সালাউদ্দিন সরকার, মেঘনা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল ওদুদ মুন্সী, সদস্য সচিব আজহারুল হক শাহীন, যুগ্ম-আহ্বায়ক সলিমুল্লাহ, ও জয়নাল আবেদীন সরকার, ডা. এম এ কাইয়ুম, দিলারা শিরিন, আবু ইউসুফ নয়ন, প্রফেসর শহিদুল ইসলাম, আঃ মতিন, জহিরুল হক জহির, আনিছুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভূঁইয়া, সদস্য সচিব আব্দুল হান্নান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুদ্দিন রতন, ছাত্রদলের আহ্বায়ক সোলেমান হোসেন, সদস্য সচিব জাকির মাহমুদ, উপজেলা মহিলা দলের সভাপতি মাহবুবা ইসলাম মিলিসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জনসভাকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের নেতৃত্বে মিছিল আসতে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্কুল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

জনসভায় বক্তব্যে ড.খন্দকার মোশাররফ হোসেন বলেন, “আপনারা নতুন একটি উপজেলা কীভাবে পেয়েছেন, একটু নিজেকে প্রশ্ন করলেই উত্তর পেয়ে যাবেন। উপজেলা পরিষদে গেলে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে, মেঘনা থানায় গেলে দেখতে পাবেন সেখানে আমার এবং এম কে আনোয়ার সাহেবের নাম লেখা আছে। উন্নয়নের উদ্দেশ্য না থাকলে দাউদকান্দি ও হোমনা উপজেলার কিছু অংশ নিয়ে নতুন উপজেলা সৃষ্টি করতাম না।”

‎তিনি আরও বলেন, আমি নয় দিন লাইফ সাপোর্টে ছিলাম। অনেকেই মনে করেছিল আমি আর বাঁচবো না। আপনাদের সকলের দোয়ায় মহান আল্লাহ তায়ালা আমাকে নতুন জীবন দিয়েছেন। আমি মনোনয়ন চাইনি, দল আমাকে বলেছে—আপনাকে প্রয়োজন আছে। সে কারণেই আমি নির্বাচনে এসেছি।


More News Of This Category
bdit.com.bd