৫নং বড়কান্দা ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ড বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৫নং বড়কান্দা ইউনিয়ন বিএনপির ১ ও ২নং ওয়ার্ডের আয়োজনে গতকাল ১৭ জুন ২০২৫ইং (মঙ্গলবার) বিকাল ৪ টায় কান্দারগাঁওয়ের মুজাফ্ফর আলী উচ্চ বিদ্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মত বিনিময় সভায় বড়কান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোঃ মাহফুজুল ইসলাম (মাফুজ) এর সভাপতিত্বে প্রধান অতিথিঃ- হিসেবে উপস্থিত ছিলেন, মেঘনা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব আব্দুল অদুদ মুন্সী।

oplus_0
বড়কান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মমিনুজ্জামান (মমিন মেম্বার) ও বড়কান্দা ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো: আবু বকর সিদ্দিক (এম.বি.এ) এর যৌথ সঞ্জালনায় বিশেষ অতিথিঃ- হিসেবে উপস্থিত ছিলেন, মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুল গাফফার, মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা সাংবাদিক মোহাম্মদ আব্দুল মালেক, মেঘনা উপজেলা বিএনপির সদস্য হাজী আসাদ উল্লাহ, মেঘনা উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মোসাঃ মাহমুদা আক্তার রুমা, সাংবাদিক বৃন্দসহ উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, ও বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
উক্ত মত বিনিময় সভায় বড়কান্দা ইউনিয়ন বিএনপির কান্দারগাঁও ১নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি
নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল মান্নান, ও সম্মানিত
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ শাহ জালাল এবং বড়কান্দা ইউনিয়ন বিএনপির সোনাকান্দা ২নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ কানন, ও সম্মানিত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ মাহবুব।
উক্ত নির্বাচিত সকল সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।