কুমিল্লার মেঘনা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ মাঠে মেঘনা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ আনন্দ র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক, শিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির নব নির্বাচিত সভাপতি এবং মেঘনার কৃতি সন্তান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
মেঘনা উপজেলা বিএনপির সদস্য সচিব মো. সালাউদ্দিন সরকারের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন এবং কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির আহ্বায়ক ও গৌরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাশেম, কুমিল্লা উওর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আব্বাস উদ্দিন কমান্ডার।
এসময় আরও উপস্থিত ছিলেন, মেঘনা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আঃ অদুদ মুন্সী, যুগ্ম-আহবায়ক সলিমুল্লাহ, দিলারা শিরিন, সহিদুল ইসলাম, আবু ইউসুব নয়ন, আনিছুর রহমান, আঃ মতিন, জহিরুল ইসলাম, কাদের, সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ সাহাব উদ্দিন, যুবদলের আহ্বায়ক মো.আতাউর রহমান ভূঁইয়া, কামরুজ্জামান দিপু, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান লোদী, মো. হাবীব মিয়াজী, সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, মেঘনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোলাইমান হোসেন, সদস্য সচিব জাকির মাহমুদ, যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম, স্বপন মিয়া, মাফুজ, আবুবকর সিদিক, আলম মেম্বার, মোঃ বাবুল হোসেন, জুয়েল, মনির হোসেন’সহ অন্যরা।
সমাবেশে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে বিএনপি দীর্ঘদিন ধরে দেশের মানুষের পাশে রয়েছে। বিএনপির প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা। আগামী দিনেও জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তাঁরা।
কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, পূর্বের তিক্ততা ও ভুল–বোঝাবুঝি ভুলে আগামীতে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ।
প্রধান বক্তার বক্তব্যে কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইতিহাস লেখা হলে ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম থাকবে। অতীতের তিক্ততা ও ভুল–বোঝাবুঝির অবসান ঘটিয়ে ড. খন্দকার মোশাররফ হোসেন যতদিন আমাদের মাঝে থাকবেন, ততদিন তাঁর সুপরামর্শ নিয়ে আমরা এগিয়ে যাব।
সমাবেশে মেঘনা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, সমর্থক, মহিলাদল, ছাত্রদল, যুবদল ,সেচ্ছাসেবকদল, জাসাস এর সমর্থকরা, সর্বস্তরের বিপুলসংখ্যক জনতা সমাবেশ ও বর্ণাঢ্য র্যালিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন।
পরে নেতা-কর্মীরা একটি আনন্দ র্যালি বের করেন। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কর্মসূচির সমাপ্তি ঘটে।