• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
Maxly Portable + Keygen on Windows 11 Multilingual — No Malware Advanced System Repair Pro Portable + Activator — Clean Setup All DLCs The Sinking City 2 Torrent Crack for PC Game বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে বিএনপি নেতা এম. এম. মিজানুর রহমানের শুভেচ্ছা ও অভিনন্দন Avid Sibelius Ultimate Keygen on Windows Unlocked — Tested & Safe DLC Included Grand Theft Auto VI Crack Fix from GOG Release for PC — DLC Included বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে চন্দনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ জসিম উদ্দিনের শুভেচ্ছা ও অভিনন্দন Latest After the Silence 2026 4K MP4 Torrents বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে যুবদল নেতা এস, এম, নজরুল ইসলামের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে বিএনপি নেতা-লুটেরচর ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহ্ আলম গাজী’র শুভেচ্ছা ও অভিনন্দন

মেঘনায় ভ্রাম্যমাণ আদালতে ৫ ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা

মোঃ নাজিম উদ্দিন (নিজাম) / ৫২৮ Time View
Update : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৫টি ওষুধ বিক্রয়কারী প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (০১ জুলাই) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন এবং কুমিল্লা জেলা ওষুধ প্রশাসনের ড্রাগ সুপার মো.ইকবাল হোসেনের প্রোসিকিউশনে অভিযানে সহায়তা করেন মেঘনা থানা পুলিশের একটি টিম।

অভিযানে দেখা যায়, বেশ কয়েকটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রি করা হচ্ছিল। পাশাপাশি চিকিৎসকদের জন্য নির্ধারিত স্যাম্পল অবৈধভাবে সংরক্ষণের প্রমাণও পাওয়া যায়। ফলে এ ধরনের অনিয়মের কারণে ‘ঔষধ ও প্রসাধনী আইন, ২০২৩’ এর ৪০(খ) ও ৪০(গ) লঙ্ঘনের দায়ে ধারা অনুযায়ী বিভিন্ন মেডিকেল হলে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রি এবং ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ/বিক্রয়ের অভিযোগে মোট ৩৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মেডিকেল হল গুলো হলঃ- “মহসিন মেডিকেল হলকে ৫ হাজার, আপন মেডিকেল হলকে ১০ হাজার, সালমা মেডিকেল হলকে ১০ হাজার এবং কর্ণফুলী মেডিকেল হলকে ৫ হাজার ও ইব্রাহীম মেডিকেল হলকে ৫ হাজার করে সর্ব মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন দৈনিক আলোকিত মেঘনাকে বলেন, “জনস্বাস্থ্যের সঙ্গে ওষুধের মান ও নিরাপত্তা সরাসরি জড়িত। তাই কোনোভাবেই মেয়াদোত্তীর্ণ বা নিষিদ্ধ ওষুধ রাখার সুযোগ নেই। আমরা নিয়মিতভাবে বাজার পর্যবেক্ষণ করব, যাতে সাধারণ মানুষ সঠিক ও নিরাপদ ওষুধ পায়। এছাড়াও, স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। আইনের আওতায় এনে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”

প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট। জনস্বাস্থ্য সুরক্ষায় এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।


More News Of This Category
bdit.com.bd