• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

মেঘনায় মুজাফফর আলী হাই স্কুল এন্ড কলেজের এইচ এস সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ নাজিম উদ্দিন (নিজাম) / ২৮৭ Time View
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

মোঃ নাজিম উদ্দিন, নিজস্ব প্রতিবেদকঃ- কুমিল্লার মেঘনা উপজেলার ঐতিহ্যবাহী মুজাফফর আলী হাই স্কুল এন্ড কলেজের-২০২৫ সালে এইস এস সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সকল কৃতি শিক্ষার্থীদের অভূতপূর্ব অসাধারণ সাফল্যে ও অনন্য ভূমিকা অর্জনের জন্য সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর ২৫) সকাল সকাল ১১.টায় প্রতিষ্ঠানটির মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মুজাফ্ফর আলী হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খন্দকার মোহাম্মদ আব্দুর রউফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলার নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী আক্তার।

প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক আ হ ম আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি ও উপজেলা সমাজসেবা অফিসার জনাব সমীর কুমার সাহা, আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার জনাব মোঃ রেজাউল ইসলাম এবং এডহক কমিটির অভিভাবক সদস্য জনাব অহিদ মোল্লাসহ অন্যান্যরা।অনুষ্ঠানে বক্তারা বলেন,”মানুষকে শিক্ষিত করার পরও যদি সে তার আচরণে উন্নতি না আনে, সেটি অত্যন্ত দুঃখজনক। আজ এত উন্নত প্রযুক্তি, বিজ্ঞান ও সভ্যতা থাকার পরও আফগানিস্তান, সিরিয়া ইত্যাদি দেশে মানুষ হত্যার দৃশ্য দেখতে হচ্ছে–এটি কি সভ্যতার পরিচয়? আমরা বিজ্ঞানকে যদি শান্তি আনার বদলে ধ্বংসের জন্য ব্যবহার করি, তবে আমরা কখনোই প্রকৃত সভ্যতার পথে নেই। তাই সকলের উচিত শিক্ষার প্রকৃত মূল্যায়ন করা এবং তা জীবনযাত্রায় প্রয়োগ করা।”

শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ খন্দকার মোহাম্মদ আব্দুর রউফ। অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে মহামূল্যবান ক্রেস্ট তুলে দেয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অত্র প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ও বৃত্তি পরীক্ষার্থী মোহাম্মদ সোলাইমান।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, সহকারী শিক্ষক, অভিভাবক ও অতিথিরা উপস্থিত ছিলেন


More News Of This Category
bdit.com.bd