মহান স্বাধীনতা দিবস-২০২৫ইং উপলক্ষে মেঘনা উপজেলার সকলের অধিক জনপ্রিয় অরাজনৈতিক সামাজিক সংগঠন “মেঘনা উপজেলা মানবকল্যাণ সংগঠন” কর্তৃক আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও অন্যান্য চিকিৎসা সেবা প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করা হয়েছে।
গতকাল ১৯ এপ্রিল ২০০৫ইং (মঙ্গলবার) সারাদিন ব্যাপী সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত লুটেরচর ইউনিয়নের “কান্দারগাঁও নূরানী তা’লীমুল কুরআন দাখিল মাদ্রাসা” র মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই বিনামূল্যে চিকিৎসা সেবায় প্রায় পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ঔষুধ বিতরণ করেছেন উক্ত সংগঠনটি। পাশাপাশি শতাধিক রোগীকে সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য কুমিল্লা অন্ধ কল্যাণ সমিতিতে পাঠানো হয়েছে।
বিনামূল্যে চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ঔষুধ বিতরণে চিকিৎসা সেবা নেওয়া ব্যক্তিবর্গরা জানান, আমরা অনেকেই টাকা অভাবে সঠিক ভাবে চোখের চিকিৎসা করতে পারাচ্ছিলাম না, এই সংগঠনের এমন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। মেঘনা উপজেলার সকল সামাজিক সংগঠন গুলো এমন উদ্যোগ নেওয়ার আহবান জানাচ্ছি।
উক্ত চিকিৎসা সেবা অনুষ্ঠানে উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রফেসর ড.মোহাম্মদ আলী, অধ্যাপক মো.আমির হোসেন, কথাসাহিত্যিক প্রাবন্ধিক পিয়ারা বেগম, মো.রেজাউল হক বাবুল, অধ্যক্ষ রেজাউল করিম, শাহ মোহাম্মদ ওবায়েদ।
প্রেসিডিয়াম সদস্য মো.সাকিব মিয়াজি, মো.মিজানুর রহমান ভূঁইয়া, সভাপতি রাইয়ান জহির, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দীন মুহিন, সদস্য মোঃ আমান শিকদার।
সুদূর প্রবাস থেকে এই প্রোগ্রামে যুক্ত ছিলেন, ড.আশরাফুল আলম শরীফ, শফী উদ্দিন রিপন, তৌহিদ জামান নিপু, নাজমুল হোসেন মামুন, জিয়াউর রহমান, সালমান সোহেল মালিক প্রমুখ।
স্থানীয়ভাবে উপস্থিত ছিলেন, মো.জামিলুর রেজা রাহাত, সিনিয়র ম্যানেজার ব্র্যাক মো.শাহজালাল, সোহেল সরকার, আবিদ হাসান দুলাল, কবির হোসেন, মাকসুদুর রহমান, মো.রমজান হোসেন প্রমুখ।