• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

মেঘনায় যথাযথ মর্যাদায় ১৪ই ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

মোঃ নাজিম উদ্দিন / ২৭২ Time View
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

মোঃ নাজিম উদ্দিন, নিজস্ব প্রতিবেদকঃ- বাংলাদেশের ইতিহাসে এক কালো দিন ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে মেঘনা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল রোববার (১৪ ডিসেম্বর ২০২৫) সকাল ১১.টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেঘনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী আক্তার। আলোচনা সভার প্রধান আলোচ্য বিষয় ছিল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চূড়ান্ত মুহূর্তে পাক-হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের হাতে নিহত হওয়া জাতির বীরশ্রেষ্ঠ সন্তান শিক্ষাবিদ, সাংবাদিক, চিকিৎসক, শিল্পী, প্রকৌশলী এবং অন্যান্য পেশাজীবী বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও স্মৃতিচারণ। বক্তারা শহিদ বুদ্ধিজীবীদের আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উপর গুরুত্বারোপ করেন। সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক,সামাজিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


More News Of This Category
bdit.com.bd