• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

মেঘনা উপজেলা যুবদল নেতা মোঃ মিজান ভূঁইয়ার জন্মদিন, বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন

মোঃ নাজিম উদ্দিন (নিজাম) / ৫৪৬ Time View
Update : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

মেঘনা উপজেলা যুবদল নেতা, মেধাবী ও পরিশ্রমী এবং দলপ্রেমিক, মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়নের ভাওরখোলা গ্রামের কৃতি সন্তান, তরুন ও যুব-সমাজের অহংকার মোঃ মিজান ভূঁইয়া (সবুজ) এর ৪৭ তম জন্মদিন পালন করা হয়। বর্তমান মেঘনা উপজেলা যুবদলের নেতা, দলের প্রতি আন্তরিক এবং একনিষ্ঠ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী, বলিষ্ঠ কণ্ঠস্বর, সত্য ও ন্যায়ের পক্ষে অনড় ও আপোষহীন, শহীদ জিয়ার আদর্শের একনিষ্ঠ কর্মী এবং দলের নিবেদিত প্রাণ, মেঘনা উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি, এবং কুয়েত শাখা মোশাররফ হোসেন ফাউন্ডেশন এর সাংগঠনিক সম্পাদক, ও মেঘনা উপজেলা মানব কল্যাণ সামাজিক সংগঠনের প্রেসিডিয়াম সদস্য, এবং মেঘনা কাঁঠালিয়া প্রজন্ম সংস্থা সামাজিক সংগঠনের উপদেষ্টা, মেঘনা উপজেলা উন্নয়ন ফোরামের পরিচালক প্যানেল এর সন্মানীতি সদস্য মোঃ মিজান ভূঁইয়া (সবুজ) এর ৪৭ তম জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সংগঠন ও বিভিন্ন মহলের সচেতন নাগরিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ।

তিনি ১৯৭৮ সালের আজকের এই দিনে ৪ আগষ্ট কুমিল্লা জেলার মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়নের ভাওরখোলা গ্রামের এক সম্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।

তাঁর জন্মদিনে মেঘনা উপজেলার অধিকাংশ নেতা কর্মীরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস সহ ম্যাসেঞ্জার, গ্রুপ, ওয়ারসাব, সহ বিভিন্ন গ্রুপে এবং মোবাইল ফোনে কল দিয়ে তাদের প্রিয় যুবনেতা মোঃ মিজান ভূঁইয়ার জন্মদিন পালন করেন।

শুধু নেতাকর্মী নয়, ব্যক্তিগত জীবনে তিনি সামাজিকভাবে অনেকের সুখে-দুঃখে ছিলেন এবং থাকবেন এমনটিই প্রত্যাশা করেন সকলে।

দৈনিক মেঘনার খবর ও দৈনিক আমাদের আলোকিত মেঘনা অনলাইন পত্রিকার পক্ষ থেকে মেঘনা উপজেলা যুবদল নেতা ও সামাজিক ব্যক্তিত্ব মিজান ভুঁইয়া কে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো, এবং সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

তার সমর্থক ও সহযোদ্ধা এবং সিনিয়র নেতাকর্মীরা বলেন, দলের প্রয়জনে বস্তুনিষ্ঠ ও প্রতিবাদী লিখায় একজন মার্জিত কলম সৈনিক হয়ে সংগ্রামের অনবদ্য নেতৃত্ব দিয়ে আসছেন। কর্মীবান্ধব চরিত্র এবং বন্ধুসুলভ আচরন ই তাকে যেমন জনপ্রিয়তা দিয়েছে, তেমনি প্রখর চিন্তাশক্তি ও দূরদর্শীতায় তাকে আলোকিত করেছে। রাজনৈতিক জীবনে তিনি সম্পূর্ণ অসাম্প্রদায়িক।

জন্মদিনে কোনো আনুষ্ঠানিকতা না থাকলেও তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান তার অসংখ্য ভক্ত-অনুসারী ও দলীয় কর্মী-সমর্থকরা। তার বন্ধুমহল ও শুভাকাঙ্ক্ষীরা তাকে রক্তিম শুভেচ্ছা জানান। উনি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মানুষের ভালবাসায় আজ আমি খুবই আনন্দিত ও উদ্দ্যেলিত অনুপ্রাণিত।
সকলকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।


More News Of This Category
bdit.com.bd