সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ইউসুফ নয়নের শুভেচ্ছা ও শ্রদ্ধা নিবেদন
মোঃ নাজিম উদ্দিন, নিজস্ব প্রতিবেদকঃ-
/ ১৩
Time View
Update :
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
Share
১৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মেঘনা উপজেলা বিএনপির পক্ষ থেকে গভীর শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা-অভিন্দন এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে, মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ইউসুফ নয়ন।
তিনি বিএনপির চেয়ারপারসন হিসেবে দীর্ঘদিন দলটির নেতৃত্ব দেন এবং তিন মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি লাভ করেন। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়; ২০২৬ সালের জন্মদিনটি তাঁর মৃত্যুর পর প্রথম জন্মবার্ষিকী হিসেবে পালিত হচ্ছে।
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া চেয়েছেন মহান আল্লাহ তায়ালা যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুণ,আমরা তাকে কোনদিন ভুলবো না।
আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন ও শুভেচ্ছান্তেঃ- জনাব, আবু ইউসুফ নয়ন যুগ্ম আহ্বায়ক, মেঘনা উপজেলা বিএনপি।