• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xe329a8e5 VideoStitch Portable + Patch [Win-x64] Full Version যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মেঘনা উপজেলা বিএনপির পক্ষ থেকে মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জহিরুল ইসলাম জহিরের শুভেচ্ছা ও অভিনন্দন যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা ও চেয়ারম্যান প্রার্থী মোঃ আরিফ প্রধানের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা ও চেয়ারম্যান প্রার্থী মোঃ দেলোয়ার হোসেনের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা এইচ.এম. মোঃ মাসুদ রানা’র শুভেচ্ছা জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা এস, এম, নজরুল ইসলামের শুভেচ্ছা জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা ও আমেরিকা প্রবাসী এম.এ.আজিজ’র শুভেচ্ছা Fatekeeper Full Unlocked Steam Rip 2026 GROTESQQQUE 2026 HDCAM Available Magnet

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার সীমান্ত থেকে দুই নারী আটক।

Reporter Name / ৮৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিনিধিঃ

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার কালিয়ানি সীমান্ত থেকে দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানি সীমন্ত থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, খুলনার রুপসা এলাকার মহাতাব উদ্দিনের মেয়ে নার্গিস আক্তার (২৫) ও যশোরের অভয়নগর উপজেলার ছিদ্দিপাশা গ্রামের মুজিবর পাটোয়ারির মেয়ে জোসনা আক্তার (৩২)।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সদর উপজেলার কালিয়ানি সীমান্দ দিয়ে কয়েকজন নারীকে ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই বিওপির হাবিলদার মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ অভিযানিক দল সীমান্তের শিকড়ি গ্রামের মো.সাইফুল্লাহ’র বাড়িতে অভিযান।

এসময় অবৈধভাবে ভারত যাওয়ার প্রস্তুতিকালে সেখান থেকে উক্ত দুই বাংলাদেশি নারীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তবে, এসময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে সক্ষম হননি বিজিবি।

বিজিবি অধিনায়ক আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে বিনা পাসপোর্টে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়েরসহ সোপর্দ করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd