আজ ২৫ জুন, সাংবাদিক মোঃ মাসুম বিল্লাহ এর ৩০তম জন্মদিন। তিনি ১৯৯৫ সালের আজকের এইদিনে বরিশাল জেলার উজিরপুর উপজেলা সাতলা ইউনিয়ন এর রাজাপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। মোঃ মাসুম বিল্লাহ তিনি বর্তমানে জাতীয় দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকায় ম্যানেজার পদে কর্মরত রয়েছেন এবং বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছেন।
আজ তার জন্মদিন উপলক্ষে তার পরিবার, বন্ধুবহল, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে তাকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মোঃ মাসুম বিল্লাহ একজন অগ্রসরচিন্তক ও সমাজসেবামুখী মানুষ হিসেবে পরিচিত। কর্মময় জীবনে তাঁর নিষ্ঠা, সদাচরণ ও মানবিক মূল্যবোধ তাঁকে করে তুলেছে একজন শ্রদ্ধেয় ব্যক্তি। প্রতিনিয়ত নীরবে-নিভৃতে মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের কল্যাণে ভূমিকা রাখাই তাঁর জীবনের মূল লক্ষ্য। সত্যিই তিনি খুব ভালো ও সাদা মনের একজন মানুষ।
জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে মোঃ মাসুম বিল্লাহর প্রতি শুভেচ্ছার জোয়ার দেখা গেছে। বন্ধু ও শুভানুধ্যায়ীরা লিখেছেন, “শুভ জন্মদিন মাসুম! আরও এগিয়ে যাও, সুস্থ থেকো, মানুষের পাশে থেকো।”
“শুভ জন্মদিন প্রিয় মাসুম ভাই” আপনার জন্য দোয়া শুভেচ্ছা ও অনেক অনেক শুভ কামনা রইলো ভাই।
এদিন ঘরোয়া পরিবেশে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মাসুম বিল্লাহ দৈনিক আমাদের আলোকিত মেঘনা-কে বলেন, “এই দিনে আপনজনদের ভালোবাসা ও শুভ কামনা আমাকে অভিভূত করেছে। আমি কৃতজ্ঞ। সবার ভালোবাসা ও দোয়া নিয়েই এগিয়ে যেতে চাই। জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেছে তার পরিবার ও শুভানুধ্যায়ীরা।