• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

মেঘনায় কুৃমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসন পূর্ণবহন করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা সমাবেশ অনুষ্ঠিত

মোঃ নাজিম উদ্দিন (নিজাম) / ৯৬৯ Time View
Update : শনিবার, ২ আগস্ট, ২০২৫

কুৃমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনকে পূর্ণবহন করার ঘোষণা দেওয়ায় এবং খসড়া প্রকাশ করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে কৃতজ্ঞতা সমাবেশ করেছেন মেঘনা উপজেলা বিএনপি’র একাংশ।

শুক্রবার (১ আগষ্ট) বিকাল ৪.টায় মুগারচর কেরামত আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ কৃতজ্ঞতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ফ্যাসিস্ট হাসিনা সরকার ২০২৩ সালের ডামি নির্বাচনে অবৈধ আসন বন্টন বাতিল করে কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনকে পুর্ণবহাল করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন উপজেলা বিএনপি’র একাংশ এবং সর্বস্তরের জনগণ।এ সময় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ রমিজ উদ্দিন (লন্ডনী), সাবেক তিনবারের সফল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা দিলারা শিরিন, মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান ভূঁইয়া, সাবেক যুগ্ম আহবায়ক প্রফেসর মোঃ শহিদুল ইসলাম, মেঘনা উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. আতাউর রহমান ভুঁইয়া, মানিকারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ আবুল কাশেম, আলম মেম্বারসহ মেঘনা উপজেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ এবং সাধারণ জনগণ এ সময় উপস্থিত ছিলেন।


More News Of This Category
bdit.com.bd