আদর্শ মেঘনা সামাজিক সংগঠনের সভাপতি আবদুল গাফফার মুন্সী’র মেঘনাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন
মোঃ নাজিম উদ্দিন
/ ১৭৭
Time View
Update :
রবিবার, ১৫ মার্চ, ২০২৬
Share
মোঃ নাজিম উদ্দিন, নিজস্ব প্রতিবেদকঃ- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মেঘনা উপজেলার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আদর্শ মেঘনা সামাজিক সংগঠন–এর সভাপতি আবদুল গাফফার মুন্সী।
“দৈনিক মেঘনার খবর” এর এক শুভেচ্ছা বার্তায় তিনি মেঘনাবাসী ও প্রবাসে কর্মরত সকল বাংলাদেশি ভাই-বোনদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদুল ফিতর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, যা আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা বয়ে আনে। তিনি মহান আল্লাহ তায়ালার কাছে সকলের সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে বলেন, ঈদ মোবারক।