মোঃ নাজিম উদ্দিন, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ- আসন্ন ৫নং বড়কান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ-প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন রামপুর-দুর্গাপুরের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তরুণ্যের অহংকার, হাসান মাহমুদ রুবেল। আসসালামু আলাইকুম, আমার প্রাণের প্রিয় ৫নং বড়কান্দা ইউনিয়নবাসী। আমি মোঃ হাসান মাহমুদ রুবেল। আমি আপনাদেরই এলাকার সন্তান। আসসন্ন ৫নং বড়কান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং বড়কান্দা ইউনিয়ন পরিষদের জনগনের মনোনীত সম্ভাব্য চেয়ারম্যান পদ-প্রার্থী হিসেবে আমি বড়কান্দা ইউনিয়নবাসী আপনাদের সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী। আপনাদের সকলের দোয়া, ভালোবাসা, সহযোগিতা ও অবিরাম জনসমর্থন আমার আগামী দিনের পথ চলার শক্তি। সৎ, নিষ্ঠাবান যুব সমাজের অহংকার, অসহায় মানুষের বন্ধু, তরুন সমাজের আইডল, সময়ের সাহসী সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ হাসান মাহমুদ (রুবেল)।
তার এ ঘোষণায় বড়কান্দা ইউনিয়নজুড়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান আমি (১২ ফেব্রুয়ারী ২৬) বৃহস্পতিবার মানে পবিত্র মাহে রমজানের এক সাপ্তাহ আগে থেকেই নির্বাচনের প্রস্তুতি নিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছি।
একই সঙ্গে তিনি বড়কান্দা ইউনিয়নের সর্বস্তরের জনগণ এবং দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসী, বড়কান্দা ইউনিয়নবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এক শুভেচ্ছা বার্তায় হাসান মাহমুদ রুবেল বলেন, বড়কান্দা ইউনিয়নের মাটি ও মানুষের সঙ্গে আমার আত্মার বন্ধন। এই জনপদের উন্নয়ন শুধু একজন ব্যক্তির নয়, এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। আমি বিশ্বাস করি – দেশে ও প্রবাসে থাকা বড়কান্দা ইউনিয়নবাসী একসঙ্গে কাজ করলে আমাদের বড়কান্দা ইউনিয়নটি একটি আধুনিক, সমৃদ্ধ ও সম্ভাবনাময় জনপদে পরিণত হবে।
তিনি আরও বলেন, মেঘনার অবহেলিত এই জনপদকে উন্নয়নের মূলধারায় নিয়ে আসতে চাই। আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে একজন সেবক হিসেবে কাজ করব – ক্ষমতার নয়, মানুষের কল্যাণই হবে আমার রাজনীতির মূল লক্ষ্য। আমি চাই বড়কান্দা ইউনিয়ন হোক একটি পরিচ্ছন্ন, দুর্নীতিমুক্ত ও পরিকল্পিত মডেল বড়কান্দা ইউনিয়ন পরিষদ।
হাসান মাহমুদ রুবেল আরও বলেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি – স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততার মাধ্যমে একটি কার্যকর ইউনিয়ন পরিষদ গড়ে তুলব। কৃষি,যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্যখাতে বাস্তবমুখী উন্নয়ন নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা থাকবে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বড়কান্দা ইউনিয়নবাসীর ভালোবাসা ও সমর্থন পেলে আমি তাদের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে সক্ষম হব। সকলের সম্মিলিত সহযোগিতায় আমরা একটি সম্প্রীতি, উন্নয়ন ও মানবিক মূল্যবোধের বড়কান্দা ইউনিয়ন গড়ে তুলতে পারব। পরিশেষে তিনি বড়কান্দা ইউনিয়নের সকল নাগরিকের সুস্বাস্থ্য, শান্তি ও দীর্ঘায়ু কামনা করেন।
উল্লেখ্য, হাসান মাহমুদ রুবেল কুমিল্লা জেলার মেঘনা উপজেলা বড়কান্দা ইউনিয়নের রামপুর-দুর্গাপুর গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি একজন সফল ব্যবসায়ী হিসেবে সম্মানের সঙ্গে ব্যবসা করে আসছেন। তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করছেন।