Oplus_131072
আজ (৭ মে) বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলতায়নে এ অনুষ্ঠানের আয়োজন করে মেঘনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মেঘনা, কুমিল্লা। আয়োজিত এই কংগ্রেসে কৃষি উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং বাণিজ্যিক কৃষি সম্প্রসারণের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা উচ্চফলনশীল ধানের জাতের আবাদ এলাকা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দানাদার ফসল, ডাল, তেল ফসল, ফল ও সবজির চাষ বাড়াতে কৃষকদের প্রতি আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে বলা হয়, প্রথাগত খোরপোশ কৃষি থেকে বের হয়ে বাণিজ্যিক কৃষিতে সম্পৃক্ত হলে কৃষকদের আয় বাড়বে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে। দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত পার্টনার কংগ্রেসগুলোতেও কৃষিকে আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা এবং উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।