মেঘনায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
Reporter Name
/ ৩৯
Time View
Update :
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
Share
কুমিল্লার মেঘনা উপজেলায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই ২০২৬) সকাল ১১.টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির সভাপতি মোঃ রমিজ উদ্দিন লন্ডনী, সিনিয়র সহ-সভাপতি মোঃ সালাউদ্দিন সরকার, সদস্য সচিব এম এম মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক দিলারা শিরিন, বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন বায়েজিদ, এসিলেন্ড, মেঘনা থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ শহীদুল ইসলাম, চালিভাঙ্গা নৌ-ফাড়ীর ইনচার্জ মোঃ মোশাররফ, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা আক্তার মুক্তা, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাইনউদ্দিন মুন্সী তপন, লুটেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হাউদ, মেঘনা উপজেলা দূর্নীতি দমন ও প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আবুল কালাম ভূঁইয়া, আবু ইউসুফ নয়ন, যুবদলের আহ্বায়ক মোঃ আতাউর রহমান ভূঁইয়া, মেঘনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর হোসেন, উপজেলা মেডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহমুদুল হাসান বিপ্লব সিকদারসহ আরও অনেক এ সময় উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধ দমন, কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, চুরি প্রতিরোধ এবং জননিরাপত্তা জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি উপজেলার চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি নিয়েও মতবিনিময় করা হয়।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা, সেবার মান আরও উন্নত করা এবং শিক্ষার মান উন্নয়ন করা, ইভটিজিং প্রতিরোধ করা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন উন্নয়ন মূলক আলোচনা সহ বিভিন্ন হামলা-মামলার বিষয়ে আলোচনা করা হয়েছে এবং সরকারি বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।