• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

মেঘনায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মোঃ নাজিম উদ্দিন, নিজস্ব প্রতিবেদকঃ- / ১৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

মোঃ নাজিম উদ্দিন, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ- শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠাভ্যাস গড়ে তোলা এবং বিদ্যালয় ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও সুদৃঢ় করার লক্ষ্যে কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের ৬নং টিটিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার (২৬ আগষ্ট) সকাল ১০.টায় ৬নং টিটিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ৬নং টিটিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি, আবদুল গাফফার মুন্সী। সভাপতির বক্তব্যে আবদুল গাফফার মুন্সী বলেন, ‘শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। অভিভাবকদের সচেতনতা ও নিয়মিত তদারকি শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’ শিক্ষার্থীদের উৎসাহ প্রদান, শিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ দিকনির্দেশনার লক্ষ্যে “অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী এ অনুষ্ঠানের আয়োজন অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, ‘বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, তাদের নৈতিক শিক্ষা ও প্রযুক্তিগত দক্ষতাও অর্জন করতে হবে।’

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক ছাত্র মোঃ জহিরুল ইসলাম জহির, রফিকুল ইসলাম মাস্টার, আইনজীবী সহকারী নাজিম উদ্দিন রাজু, বিশিষ্ট ব্যবসায়ী মালেক বেপারী, আব্দুস সালাম মাস্টার, আসাদুল্লাহ মাস্টার, আব্দুর রহিম মেম্বার, রেজাউল করিম মেম্বার, মোঃ মঙ্গল আলী প্রধান, সহ-সভাপতি এবং দাতা সদস্য আব্দুস সাত্তার আবু হাসান, জয়নাল হাজারী, জিন্নত আলী, মোহাম্মদ রাজু আহমেদ, অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দা শামীমা আক্তার লিলি এবং প্রধান শিক্ষক শাহনাজ পারভীন আরও অনেকেই। অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি আবদুল গাফফার মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মোহাম্মদ মামুন অর রশিদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন, বীর মুক্তিযুদ্ধ আলী হোসেন, বীর মুক্তিযোদ্ধা আঃ হাজী আসাদ উল্লাহ, সানাউল্লাহ মম্বার, জয়তাহার জয়া, জুলেখা মেম্বার, স্কুলের অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। এ ছাড়ার স্কুলের সকল ছাত্র-ছাএী ও শিক্ষকদের পুরস্কার বিতরণ করা হয়েছে। কর্মসূচিতে ছিলঃ- পবিত্র কোরআন তেলাওয়াত, প্রাক্তন শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশ, অতিথিদের বক্তব্য ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ।


More News Of This Category
bdit.com.bd