কুমিল্লার মেঘনা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ১লা সেপ্টেম্বর গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ধারাবাহিকতায় ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেঘনা উপজেলা বিএনপির আয়োজনে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ও কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক, শিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির নব-নির্বাচিত সভাপতি এবং মেঘনার কৃতি সন্তান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ সফল ও সার্থক করায় মেঘনা উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ স্বপন মিয়া এর পক্ষ থেকে মেঘনা উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের ও স্থানীয় নেতৃবৃন্দের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীর সভাপতিত্বে ও মেঘনা উপজেলা বিএনপির সদস্য সচিব মো. সালাউদ্দিন সরকারের সঞ্চালনায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন এবং কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির আহ্বায়ক ও গৌরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাশেম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সফল ও সার্থক করায় তাদের-কে সহ মেঘনা উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন সকল নেতৃবৃন্দদের প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, সভাপতি ও পরিচালনাকারীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দৈনিক মেঘনার খবরের এক শুভেচ্ছা বার্তায় দলের সর্বস্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান, মেঘনা উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ স্বপন মিয়া।
তিনি আশা প্রকাশ করেন, জাতীয়তাবাদী আদর্শের সকল সৈনিকদের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে ৪ঠা সেপ্টেম্বরের এই প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত সাফল্যমণ্ডিত ও সার্থক হয়ে উঠেছে।
কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) মেঘনা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ র্যালী ও সমাবেশ মেঘনা উপজেলার ৮টি ইউনিয়ন হতে আগত সকল স্তরের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত ভাবে মিছিল সহকারে, অনেক কস্ট করে অংশ গ্রহণ করে, সভাকে সাফল্য মন্ডিত করার জন্য, মেঘনা উপজেলা যুবদলের পক্ষ থেকে সকল স্তরের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আনন্দ র্যালী ও সমাবেশ সফল হওয়ার আনন্দ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থকভাবে উদযাপিত হওয়ায় সকল নেতাকর্মী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক করায় মেঘনা উপজেলা যুবদলের পক্ষ থেকে সকল স্তরের নেতাকর্মী ও দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
শুভেচ্ছান্তেঃ-
মোঃ স্বপন মিয়া
যুগ্ম-আহ্বায়ক, মেঘনা উপজেলা যুবদল কুমিল্লা উত্তর জেলা।