• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মেঘনা উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ স্বপন মিয়া বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতা মাহাদী হাসান মিঠুন বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বড়কান্দা ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ শাহ জালাল Office 2026 Mondo Slim Offline Installer Torrent Downl𝚘аd 0x03cef8db Ali G: Who Iz I? 2026 Full4K x264 Clean Audio 𝐘𝐓𝐒 𝐓𝐨𝐫𝐫𝐞𝐧𝐭 .torrent বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মেঘনা উপজেলা যুবদল নেতা আবদুল গাফফার মুন্সী বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মেঘনা উপজেলা বিএনপির নেতা মোহাম্মদ নবী হোসেন বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আবু ইউসুফ নয়ন বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মেঘনা উপজেলা যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, মোঃ জালাল আহমেদ (জামান)

নূর হোসেন দিবস: আওয়ামী লীগ নামতে পারবে না, ঘোষণা প্রেস সচিবের

Reporter Name / ৪৩৭ Time View
Update : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪


গণশক্তি ডেস্কঃ

শেখ হাসিনার নির্দেশে কেউ সভা, সমাবেশ ও মিছিলের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা কঠোরভাবে মোকাবিলা করবে”, বলেন প্রেস সচিব।

গণ আন্দোলনের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে রাজপথে কর্মসূচি পালন করতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সেনা শাসক হুসেইন মুহম্মদ এরশাদবিরোধী আন্দোলনে যুবলীগ কর্মী নূর হোসেনকে হত্যার দিনটিতে রোববার রাজপথে নামার ঘোষণা সামাজিক মাধ্যমে দিচ্ছে দলটির নেতাকর্মীরা।

এর মধ্যে শনিবার প্রেস সচিব এক ফেইসবুক পোস্টে প্রেস আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে বলেছেন, বিক্ষোভ মিছিল বা জমায়েত কর্মসূচির বিপরীতে আইনশৃঙ্খলা বাহিনীও কঠোর অবস্থানে নেবে।

গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম রাজপথে কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ।

রোববার বিকাল ৩টায় গুলিস্তানের জিরো পয়েন্টে নেতাকর্মীদের জড়ো হয়ে কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে টানা সাড়ে ১৫ বছর ক্ষমতায় থাকার পর ক্ষমতাচ্যুত দলটি।

ফেইসবুক পোস্টে লেখা হয়েছে, “আমাদের প্রতিবাদ দেশের মানুষের অধিকার হরণের বিরুদ্ধে; আমাদের প্রতিবাদ মৌলবাদী শক্তির উত্থানের বিরুদ্ধে; আমাদের প্রতিবাদ সাধারণ মানুষের জীবন যাত্রাকে ব্যাহত করার চক্রান্তের বিরুদ্ধে।”

অপশাসনের’ বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে সবাইকে অংশগ্রহণ করারও আহ্বান জানিয়েছে দলটি।

এর প্রতিক্রিয়ায় প্রেস সচিব শফিকুল আলম ফেইসবুক পোস্টে লেখেন, “আওয়ামী লীগ এখন একটি ‘ফ্যাসিবাদী’ দল। এই ‘ফ্যাসিবাদী’ দলটির বাংলাদেশে প্রতিবাদ করার মত কোনো সুযোগ নেই। ‘গণহত্যাকারী ও স্বৈরশাসক’ শেখ হাসিনার নির্দেশে কেউ সভা, সমাবেশ ও মিছিলের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তা কঠোরভাবে মোকাবিলা করবে। দেশে আইনশৃঙ্খলা বিনষ্ট হয়, এমন কোনো কর্মকাণ্ড অন্তর্বর্তী সরকার বরদাশত করবে না।”


More News Of This Category
bdit.com.bd