• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন

মহান মে দিবস উপলক্ষে বড়কান্দা ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিক (এমবিএ)’র শুভেচ্ছা

Md Nazimuddin / ২৮৮ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬

মোঃ নাজিম উদ্দিন, নিজস্ব প্রতিবেদকঃ- মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বড়কান্দা ইউনিয়নবাসী, মেঘনাবাসীসহ সারা বিশ্বের সকল শ্রমজীবী মানুষকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, বড়কান্দা ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও ৫নং বড়কান্দা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মোঃ আবু বক্কর সিদ্দিক (এমবিএ)।দৈনিক মেঘনার খবর এর এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “১লা মে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক গৌরবোজ্জ্বল দিন। ১৮৮৬ সালের এই দিনে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন। তাদের সেই আত্মত্যাগের বিনিময়েই আজ বিশ্বজুড়ে শ্রমিকদের অধিকার স্বীকৃত।”

​শ্রমিকদের অধিকার আদায়ের অঙ্গীকারে মোঃ আবু বক্কর সিদ্দিক তার বিবৃতিতে উল্লেখ করেন যে, শ্রমিকরাই দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের ঘাম ও শ্রমের ওপর দাঁড়িয়েই গড়ে ওঠে একটি সমৃদ্ধ রাষ্ট্র। তাই শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।
শান্তিপূর্ণ উদযাপনের আহ্বানে পরিশেষে, তিনি সকলকে মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সকল শ্রমজীবী মানুষের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

শুভেচ্ছান্তেঃ-
মোঃ আবু বক্কর সিদ্দিক (এমবিএ)
সাধারণ সম্পাদক, ১নং ওয়ার্ড বড়কান্দা ইউনিয়ন বিএনপি।
সদস্য, ১নং ওয়ার্ড বড়কান্দা ইউনিয়ন পরিষদ, মেঘনা, কুমিল্লা।


More News Of This Category
bdit.com.bd