• বুধবার, ২৭ মে ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

মেঘনাবাসীকে বড়কান্দা ইউনিয়ন মহিলাদলের সাধারণ সম্পাদক মোসাঃ মানসুরা বেগম এর পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন

মোঃ নাজিম উদ্দিন / ৬৮ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ- মোঃ নাজিম উদ্দিন (নিজাম) বড়কান্দা ইউনিয়ন মহিলাদলের সাধারণ সম্পাদক ও ৫নং বড়কান্দা ইউনিয়ন পরিষদের বর্তমান ইউ.পি সদস্য হরিপুর ৭,৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোসাঃ মানসুরা বেগম কুমিল্লার বড়কান্দা ইউনিয়নবাসী, মেঘনা উপজেলাসহ সকল প্রবাসী বাংলাদেশি ভাই-বোনদের পবিএ ঈদুল আযহা উপলক্ষে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

দৈনিক মেঘনার খবরের এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আমার সম্মানিত প্রাণপ্রিয় বড়কান্দা ইউনিয়নবাসী, মেঘনা উপজেলাবাসী ও প্রবাসে কর্মরত থাকা প্রাণের প্রিয় মেঘনাবাসী, আসসালামু আলাইকুম, এলো পবিএ ঈদুল আযহা’র ঈদ। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা, সবার জীবনে বয়ে আনুক আনন্দের বার্তা। ঈদ-উল-আযহার এই দিনে প্রতিটি কোরবানী হোক মহান আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। শুধু পশু কোরবানী নয়, কোরবানী হোক সকল অসমতা, হিংসা-বিদ্বেষের বিরুদ্ধে।

“ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদ আসে আমাদের ভুলিয়ে দিতে, সকল বিবাদ দন্দ” পবিত্র ঈদুল আযহার ঈদের আনন্দ আপনাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও সমৃদ্ধি।

আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, মহান আল্লাহর কাছে আমি এই দোয়া কামনা করছি।

শুভেচ্ছান্তেঃ-
মোসাম্মৎ মানসুরা আক্তার
সাধারণ সম্পাদক, বড়কান্দা ইউনিয়ন মহিলাদল।
বর্তমান ইউ.পি সদস্য হরিপুর ৭,৮ ও ৯নং ওয়ার্ড ৫নং বড়কান্দা ইউনিয়ন পরিষদ, মেঘনা, কুমিল্লা।


More News Of This Category
bdit.com.bd