মেঘনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান
মোঃ নাজিম উদ্দিন, নিজস্ব প্রতিবেদকঃ-
/ ১৫
Time View
Update :
বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
Share
নাজিম উদ্দিন, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ- মেঘনায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তারের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃতা শারলীন রাজ্জাক এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম, কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহে আলম, মেঘনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর হোসেন, উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহমুদুল হাসান বিপ্লব সিকদার, অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জুলাই যোদ্ধা, জুলাই যোদ্ধে শহীদ পরিবারের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, অভিভাবক, এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা মসজিদের ইমাম ও খতিব।
বক্তব্যে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের আদর্শ, সাহস ও ত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেম, গণতন্ত্র এবং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে। একই সঙ্গে শহীদদের স্বপ্নের বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। তারা আরও বলেন, “আমরা যেন কোনোভাবেই ফ্যাসিস্টের মতো আচরণ না করি। তা হলে জনগণও আমাদের সঙ্গে একই ধরনের আচরণ করবে।”
পরে জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তারের পক্ষ থেকে ২জন শিক্ষক প্রতিনিধিরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তার জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত এবং আহতদের আশু সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে বক্তারা গণতন্ত্র, মানবাধিকার ও মেধাভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
পরিশেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্যের পুরস্কার বিতরণ করেন।