• সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়, দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন, ৯ দফা দাবি

মোঃ নাজিম উদ্দিন / ৪১ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

মোঃ নাজিম উদ্দিন, কুমিল্লা (মেঘনা) প্রতিনিধি:- মেঘনায় চিকিৎসার অবহেলায় মোঃ রুবেলের মৃত্যু এলাকাবাসীর মানববন্ধনে, ৯ দফা দাবি।মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর অনিয়ম, দুর্নীতি ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (১ মার্চ) সকাল ১১.টায় মেঘনা উপজেলা পরিষদের সামনে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সাধারণ জনগণ এ কর্মসূচি পালন করেন।

‎মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) মানিকারচর ইউনিয়নের মাতবরকান্দি গ্রামের মোঃ জসিম উদ্দিনের ছেলে মোঃ রুবেল শিকদার গুরুতর আহত অবস্থায় মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক সময়ক্ষেপণ করেন এবং প্রাথমিক চিকিৎসা না দিয়েই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার করেন। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে পরে মোঃ রুবেলের মৃত্যু হয় বলে দাবি করেন তারা।

‎মানববন্ধন থেকে মোঃ মোখলেছুর রহমান বলেন, হাসপাতালে মানসম্মত চিকিৎসা নেই। চিকিৎসকরা অনেক সময় সরাসরি চিকিৎসা না করে কর্মচারীদের মাধ্যমে সেবা দেন। প্রাথমিক চিকিৎসাও অনেক ক্ষেত্রে দেওয়া হয় না। এছাড়া হাসপাতালের অ্যাম্বুলেন্স ব্যবহার করতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ তোলেন তিনি। এক্স-রে, ব্লাড টেস্টসহ বিভিন্ন পরীক্ষা হাসপাতালেই করার কথা থাকলেও বাইরে থেকে করিয়ে আনতে বলা হয় বলেও অভিযোগ করেন বক্তারা।
‎রুবেলের মৃত্যুর ঘটনায় মোঃ দিদার হোসেন বলেন, “রোগীকে হাসপাতালে নেওয়ার পর কোনো চিকিৎসা না করেই আমাদের ঢাকা পাঠিয়ে দেওয়া হয়। এ মৃত্যুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী।” তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
‎মানববন্ধন থেকে উপজেলা প্রশাসনের প্রতি ৯ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—
‎১. দোষী চিকিৎসকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ।
‎২. স্বাস্থ্য কমপ্লেক্সে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা নিশ্চিত করা।
‎৩. মুমূর্ষু রোগীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে তারপর রেফার করা।
‎৪. প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের মাধ্যমে মান উন্নয়ন।
‎৫. নারীদের চিকিৎসা নিশ্চিত করতে সার্বক্ষণিক গাইনি চিকিৎসক নিয়োগ।
‎৬. অসহায় রোগীদের ওষুধ সঠিকভাবে বুঝিয়ে দেওয়া।
‎৭. রোগীদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করা।
‎৮. সার্বক্ষণিক একজন এমবিবিএস চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করা।
‎৯. চিকিৎসাসেবা মনিটরিংয়ের জন্য কমিটি গঠন।
‎মানববন্ধনে অংশগ্রহণকারীরা স্লোগান দেন, “যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ, মানসম্মত স্বাস্থ্যসেবা আমাদের অধিকার।”

‎বক্তারা হুঁশিয়ারি দেন, ৭ দিনের মধ্যে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে স্বাস্থ্য কমপ্লেক্স ঘেরাওসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।

‎উল্লেখ্য, নিহত মোঃ রুবেল শিকদার মৃত্যুকালে ১৪ ও ৭ বছর বয়সী দুই ছেলে সন্তান রেখে গেছেন।

‎এ বিষয়ে জানতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ সায়মা রহমানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।


More News Of This Category
bdit.com.bd