• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

মেঘনায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

Md Nazimuddin / ২৬৪ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

মো: নাজিম উদ্দিন, মেঘনা উপজেলা প্রতিনিধিঃ- কুমিল্লার মেঘনায় যথাযোগ্য মর্যাদায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে মেঘনা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর ২৫) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) মোসুমী আক্তার। সভায় এই দুটি জাতীয় গুরুত্বপূর্ণ দিবসকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, কর্মসূচি গ্রহণ ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন দপ্তরের সমন্বয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের স্মরণে আলোচনাসভা, জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পার্ঘ্য অর্পণ, শোক র‌্যালি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত হয়। একই সঙ্গে মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে শোভাযাত্রা, ক্রীড়া, মুক্তিযুদ্ধভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান, কুচকাওয়াজ, আলোকসজ্জা, শিশু-কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা ও মুক্তিযুদ্ধের স্মৃতি পুনরুজ্জীবিত করতে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজনের বিষয়েও মতবিনিময় করা হয়।

সভায় আলোচনা ও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার শাহে আলম , ওসি তদন্ত আনিুল ইসলাম, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্বাস উদ্দিন, বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক-সাংবাদিকসহ অন্যান্যরা।


More News Of This Category
bdit.com.bd