• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

আমেরিকা প্রবাসী এম এ আজিজ সকল দেশবাসীসহ সকল প্রবাসীদেরকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন

মোঃ নাজিম উদ্দিন / ১৫৪ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

মোঃ নাজিম উদ্দিন, নিজস্ব প্রতিবেদকঃ- বিগত বছরের সকল গ্লানি হাসি কাঁন্না দুঃখ মুছে দিয়ে বাংলা নববর্ষের আহব্বানে ১৪৩৩-খ্রিষ্টাব্দ সানকে স্বাগত জানিয়ে দেশের সর্বস্তরের মানুষকে বাংলা নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এবং মেঘনা উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সম্মানিত সদস্য, আমেরিকা প্রবাসী এম এ আজিজ। দৈনিক মেঘনার খবর’র এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “নতুন বছরের নতুন সূর্য দূর করে দিক সকল অন্ধকার” ফিরে আসুক নতুন আলো সেই আলোয় আলোকিত হোক বাংলাদেশ। বাংলা নববর্ষ-১৪৩৩ খ্রিষ্টাব্দ হোক নতুন শপথে পথ চলার অঙ্গীকার। আগামী দিনগুলো আমাদের সবার জন্য হয়ে উঠুক শান্তিময় ও উৎসব মুখর।

তিনি আরও বলেন, মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় হোক। স্বাভাবিক জীবনের ছন্দে দেশ ও পৃথিবী হয়ে উঠুক আলোকিত।
বাংলা নববর্ষে প্রতিটি মানুষের জীবন স্বস্তি, দীপ্তিময় সাফল্য আর নির্মল আনন্দে ভরে উঠুক-এই প্রত্যাশা করি। এম এ আজিজ বলেন, বাংলা নববর্ষ-১৪৩৩ খ্রিষ্টাব্দ উপলক্ষে-মেঘনাবাসী সহ সকল দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষে সবার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করছি এবং অতীতের সব গ্লানি, দুঃখ, কষ্ট মুছে, অসুন্দর এবং অশুভকে পেছনে ফেলে নতুনের কেতন উড়িয়ে বাংলা নববর্ষ সকলের জীবনে আরও সম্প্রীতি ও সমৃদ্ধি বয়ে আনুক এই প্রত্যাশা করছি।

তিনি জানান, আসুন আমরা বাঙালি জাতীয়তাবাদ এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করি এবং দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। এবং কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সাংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন (এমপি)র ও ড. খন্দকার মারুফ হোসেনের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। দেশের উন্নয়নের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করে বাংলাদেশকে সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করি।

শুভেচ্ছান্তেঃ-
এম এ আজিজ
সাবেক ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক,
কুমিল্লা উত্তর জেলা যুবদল।
সম্মানিত সদস্য, মেঘনা উপজেলা যুবদল আহবায়ক কমিটি।


More News Of This Category
bdit.com.bd